Skip to main content

Posts

Showing posts from October, 2024

হযরত রাবেয়া বসরী (র:) এর জীবনী ।

জন্ম ও পরিচয় ইসলামের ইতিহাসে নারীদের মধ্যে যারা মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করেছেন তাদের মধ্যে হযরত রাবেয়া বসরি ( র .) অন্যতম । এ মহান তাপসী রমনী ৯৯ হিজরি মোতাবেক ৭১৭ খ্রিষ্টাব্দে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন । তাই তাঁকে বসরি বলা হয় । তাঁর পিতা খুব দরিদ্র ছিলেন । যেদিন রাতে তিনি জন্মগ্রহণ করেন ঐ দিন রাতে তার পিতার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তৈলও ছিল না। তাঁর পিতাও একজন মুত্তাকি ( আল্লাহভীরু ) ছিলেন । চার বোনের মধ্যে তিনি চতুর্থ ছিলেন । তাই তার নাম রাখা হলো রাবেয়া ( চতুর্থ ) । বাল্য বয়সেই তার পিতামাতা ইন্তিকাল করেন । ফলে তাঁকে অতি কষ্টে দিনাতিপাত করতে হয় । ক্রীতদাসী হযরত রাবেয়া বসরি ( র .)- এর পিতামাতার ইন্তিকালের পর তার বড় বোনেরা জীবন ও জীবিকার অন্বেষণে অন্যত্র চলে যান । এ সময়ে বসরায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি ক্রীতদাসী হিসেবে বিক্রীত হন। তাঁর মনিব ছিল দুষ্ট প্রকৃতির। তাই তাঁকে দিয়ে অনেক কাজ করাত। রাবেয়া বসরি দিনের বে...