Skip to main content

Posts

Showing posts from May, 2025

জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমল সমুহ।

 বছরের শ্রেষ্ঠ ১০ টি রাত হলো রমজানের শেষ দশক, আর বছরের শ্রেষ্ঠ ১০টি দিন হলো যিলহজ্জের প্রথম দশক।  "জিলহজ্জ মাসের প্রথম দশদিনের আমলের চেয়ে, অন্য কোন দিনের আমল উত্তম নয়।"(সহীহ বুখারী ৯৬৯) অর্থাৎ মহান আল্লাহর  কাছে এই ১০ দিনের আমল অনেক প্রিয়। জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলসমূহ: ১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা।  রাসূল (ﷺ) বলেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।[সহীহ মুসলিম :১১৬২ ] ২) সামর্থ্যবান হলে কুরবানি করা। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।[ইমাম ইবনু মাজাহ, আস-সুনান:৩১২৩;হাদিসটি হাসান] ৩) এই দশ দিন নখ ও চুল না কাটা। রাসূল (ﷺ) বলেন, তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।[সহীহ মুসলিম : ১৯৭৭ ] ৪) চার ধরনের যিকিরে লেগে থাকা। রাসুল (ﷺ)বলেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং...