জান্নাতিদের স্তর ও বর্ণনা : জান্নাতিগন সবাই প্রথম শ্রেনীর। এর মধ্যেও তিন স্তর থাকবে। প্রথম শ্রেনী ভি আই পি ভি ভি আই পি প্রথম শ্রেনীঃ তাদের সামনে পানপাত্র থাকবে। তারা নিজেরাই নিজেদের পানপাত্রে ঢেলে পান করবেন। আল্লাহ তা'য়ালা বলেনঃ إن الأبرار يَشربون من كأس كان مزاجها كافورا. (( নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্রে।)) ইনসান—৫ ভি আই পিঃ তাদেরকে জান্নাতি হূর, গেলমানগন পান করাবেন। আল্লাহ তা'য়ালা বলেনঃ يُسقَون من رحيق مختوم. (( তাদেরকে মোহরকরা বিশুদ্ধ পানীয় পান করানো হবে)) মুতাফফিফীন—২৫ ভি ভি আই পিঃ মহান আল্লাহ তা'য়ালা নিজেই তাদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তা'য়ালা বলেনঃ وسقاهم رَبُّهم شراباً طَهورا (( তাদের পালন কর্তা তাদেরকে পান করাবেন শারাবান ত্বহূরা।)) ইনসান — ২১. আল্লাহ তায়ালা আমাদেরকে জান্নাতিদের কাতারে শামিল করুন। আমীন। লেখক: মাওঃ ইনায়েতুল কারীম। লীড স্কলার, ইসলামিক স্টাডিজ বিভাগ। ক্যামব্রিয়ান কলেজের, মোহাম্মদপুর ,ঢাকা।
I'm Enayetul Karim. As an Islamic content blogger, I will create and share insightful, engaging, and educational content centered around Islamic teachings, values, and lifestyle. My blog covers a wide range of topics, including Quranic studies, Hadith explanations, Islamic history, contemporary issues from an Islamic perspective, spiritual guidance, and daily life tips for practicing Muslims. My aim to provide a reliable source of knowledge, foster a sense of community and practice of Islam.