Skip to main content

Posts

Showing posts from August, 2024

জুলুমের পরিনতি । ইনায়েতুল কারীম।

জুলুমের পরিনতি : রাসূলুল্লাহ ﷺ সাধারণত কারো নাম ধরে বদদুআ করতেন না। কিন্তু, একবার তিনি ৭ জন কাফিরের নাম ধরে বদদুআ করেন।  হাদীসের বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ ﷺ যাদের নাম ধরে বদদুআ করেন আমি তাদের সবাইকে বদরের কূপে নিহতাবস্থায় পড়ে থাকতে দেখেছি।  আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি রাসূলুল্লাহ ﷺ। তাঁর ওপর শারীরিক অত্যাচার করা হলে তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে যালিমদের নাম ধরে বিচার দেন।  আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুআ কবুল করেছেন। মাযলুমের দুআ আল্লাহ সাথে সাথে কবুল করেন, কিন্তু সেটা আমাদের কাছে দৃশ্যমান হয় আল্লাহর নিয়মানুযায়ী।  রাসূলুল্লাহর ঐ দুআর অন্তত ২ থেকে ৫ বছর পর সেই সাতজন কাফির মারা যায় বদর যুদ্ধে।  আল্লাহ চাইলে তো সাথে সাথেই তাদের ফয়সালা করতে পারতেন। কিন্তু, আল্লাহ তাঁর নিয়মানুযায়ী, তাঁর দেয়া অবকাশ অনুযায়ী সেই বিচার দুনিয়াতে করেন, কিয়ামতের বিচার তো বাকি। আল্লাহ পবিত্র কুরআনের একটি সূরা নাযিল করে জানিয়ে দিলেন ‘আবু লাহাব ধ্বংস হবে’। রাসূলুল্লাহ ﷺ–এর যুগের আর কোনো কাফিরের নামোচ্চারণ আল্লাহ পবিত্র কুরআনে করেননি। সেই আবু লাহাব তার ভাতিজাকে (ﷺ)...

ইসলামী রাষ্ট্রের রূপরেখা । মাওঃ ইনায়েতুল কারীম ।

 ইসলামী রাষ্ট্রের রূপরেখা প্রারম্ভিক কথা : “ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান” এই বাক্যের মর্মার্থই হলো, মানুষের জীবনের দৃশ্যমান বা অদৃশ্য সকল বিষয়ের ব্যাপারে ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। মানুষের জিনগত বৈশিষ্ট্যের কারণেই মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করে। এই সংঘবদ্ধতার প্রথম বৃত্ত হলো পরিবার। এরপরে পর্যায়ক্রমে গোত্র, সমাজ এবং বৃহত্তর পরিসরে রাষ্ট্র। এই সংঘবদ্ধ হয়ে বসবাস করতে গিয়ে মানুষকে প্রতিনিয়ত নানাজনের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হয়। মানুষের এই সম্পর্ক রক্ষা করে চলাকেই প্লেটো বলেছিলেন, “মানুষ রাজনৈতিক প্রাণি”। রাজনৈতিক প্রাণি মানুষের সবচেয়ে বড় এবং নিবিড় ও জীবন ঘনিষ্ট সংগঠন হচ্ছে রাষ্ট্র। ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান সেজন্য মানুষের সবচেয়ে বড় ও জীবন ঘনিষ্ট সংগঠন রাষ্ট্র সম্পর্কেও ইসলামের দিক-নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মান্য করা মুমিনের অপরিহার্য কর্তব্য। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব : কারণ-১ এই আয়াতে আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কিছুকে “দীন” হিসেবে কামনা করলে তা গ্রহণযোগ্য হবে না। এখানে দীনের অর্থে যদি জীবন বিধান করা হয়, তাহলে মানুষের জীবন বিধানের সবচেয়ে বড় বাহ্যি...

Childhood and the Early Life of Prophet Muhammad (pbuh) | Enayetul Karim |

  Just as flowers bloom to soothe the human heart, as birds sing to make people happy, as the wind blows to cool the body, so the (pbuh), came to this earth to soothe the human heart.   Because in the Qur'an, referring to the sending of the Messenger of Allah (pbuh) as a message of peace to the world, it says: "Oma Arsalnaka Illa Rahmatallil Alamin" I have sent you only as a mercy to the world (Surah Al Ambiya 107).   The birth of the Holy Prophet, may Allah bless him and grant him peace, changed the history of the world. He is a human being who lost his father before birth. And Allah subhanahuwa ta'ala blessed this extraordinary and unique human being with rich and special features, known in history by miraculous events before birth. The sentiment expressed by his mother Amina when he was not born while sleeping in his mother's womb proves that he is a great prophet. When mother Amina went to the pond to fetch water, the water would rise from the bott...

ইসলামে ডাকাতি ও লুটতরাজের বিধান । মাওঃ ইনায়েতুল কারীম।

ডাকাতি এক ধরনের অপরাধ। কোনো মানুষের উপর বল প্রয়োগ করে, বল প্রয়োগের ভয় দেখিয়ে অথবা তাকে ভয়ভীত অবস্থার মধ্যে ফেলে, তার থেকে মুল্যবান দ্রব্যাদি সরিয়ে ফেলাই ডাকাতি। সাধারণ আইন অনুসারে ডাকাতিকে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে যে, কোনো ব্যক্তি থেকে তার এখতিয়ারে থাকা সম্পত্তি নেওয়া বা কোনো ব্যক্তিকে ভয় বা বলপূর্বক সম্পত্তি থেকে বঞ্চিত করা নামই ডাকাতি। দেশভিত্তিক আদালতের আইন অনুসারে ডাকাতির সংজ্ঞা সম্পুর্ণভাবে নাও মিলতে পারে। ডাকাতি তার হিংস্র স্বভাবের জন্য চুরি থেকে আলাদা। কুরআনের পরিভাষায় ডাকাতি ও লুটতরাজকে মুহারিব বলা হয়। এদের শাস্তি সম্পর্কে কুরআনে উল্লেখিত হয়েছে, إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَن يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُم مِّنْ خِلَافٍ أَوْ يُنفَوْا مِنَ الْأَرْضِ ۚ ذَٰلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا ۖ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ "যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যমীনে ফাসাদ করে বেড়ায়, তাদের আযাব কেবল এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা ...

শপথ বা বাইয়াত পাঠ সম্পর্কে ইসলাম কি বলে ?

  ভূমিকা:   বাইয়াত বা শপথ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মানব জীবনে সফলতার জন্য বাইয়াতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাইয়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। বাইয়াত মানুষের জীবনকে সুন্দর, জ্ঞানগত পরিপূর্ণতা, মানুষের কল্যাণকামী ও উন্নত আমলের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম-এর কাছ থেকে সাহাবীগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে বাইয়াত নিয়েছেন। ১) বাইয়াতে রিদওয়ান ২) আকাবার শপথ ৩) হুদায়বিয়ার শপথ ও ৪) মক্কা বিজয়। রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর ইন্তিকালের পর সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বাইয়াত হয়েছেন। মুসলিম সমাজ পরিচালনার দায়িত্ব যার উপর ন্যস্ত হয়েছিল তাঁর নিকট বাইয়াত হওয়া ইসলামের ইতিহাসে ব্যাপক ভাবে স্বীকৃত। বাইয়াত অর্থ বাইয়াত আরবী শব্দ بَيْعٌ শব্দ থেকে গঠিত। بَيْعٌ অর্থ বেচা-কেনা, লেন-দেন, ক্রয়-বিক্রয়, তবে মূল অর্থ বিক্রয় করা। বিখ্যাত আরবী ইংরেজী অভিধান “মু‘জামুল লুগাতুল আরাবীয়্যাহ” যার সংকলক গওখঞঙঘ ঈঙডঅঘ তাতে بَيْعٌ অর্থ লিখা হয়েছে To Sell, To Make a Contract, To Pay Homage, To acknowledge Severing or le...

যুগে যুগে জালেম শাসকদের ইতিহাস।

হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন , ‘ হে আমার বান্দারা ! আমি আমার নিজ সত্তার ওপর অত্যাচারকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি। অতএব , তোমরা একে অপরের ওপর অত্যাচার কোরো না। ’                                                                       ( মুসলিম , হাদিস : ৬৪৬৬ ) এর পরও যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে অন্যের প্রতি জুলুম করেছে , আল্লাহর শাস্তি তাদের বিন্দুমাত্র ছাড় দেয়নি। ইতিহাসের পাতায় তাদের সেই জুলুম এবং ধৃষ্টতাপূর্ণ আচরণের শাস্তির কথা পরবর্তীদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।   নিচে পৃথিবীর ক্ষমতাধর কয়েকজন যালিমের যুলুম ও তাদের পরিণতি তুলে ধরা হল | ফিরাউন ঔদ্ধত্য ও যুলুম : إِنَّ فِرْعَوْنَ عَلَا...